ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম Logo রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর Logo সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব Logo সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি Logo ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে?

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে মাছবাহী ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীর সঙ্গে থাকা মাছ ব্যবসায়ী দিরু নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। নিহত দিরুর বাড়ি নেত্রকোনায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ভোরে লোকমান হোসেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির চালকের পাশের সিটে থাকা মাছ ব্যবসায়ী গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এদিকে, গুরুতর আহত লোকমান হোসেন ও দিরুকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পর দিরুও মারা যান।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালকের পাশের সিটে থাকা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর গাড়িচালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৩:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬