ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম Logo রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর Logo সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব Logo সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি Logo ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে?

পাটগ্রামে ট্রাকচাপায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় ইজি বাইকের অন্তত তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন এবং একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া ও ব্যবসায়ী সাইফুল ইসলাম।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, বুড়িমারী স্থলবন্দরগামী চলন্ত একটি ট্রাকের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে চাপা দিয়ে দোকানো ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন এবং পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান।

দুর্ঘটনায় আহত আরো পাঁচজনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

হতাহতরা মাছ ও অন্যান্য মালামাল আনতে পাটগ্রাম যাচ্ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম

পাটগ্রামে ট্রাকচাপায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত

আপডেট সময় ১০:৫৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬