ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, ১৯ বছর পর পলাতক আসামির মৃত্যুদণ্ড Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা Logo গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড Logo ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল Logo কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি Logo চুয়েটে ভিসিকে পুনর্বহালের আন্দোলনে ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার Logo আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে বাঁধা, আনসার-হকার সংঘর্ষে আহত ১০ Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও চার জনের সাক্ষ্য Logo অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ

দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব এটার ভাগ সবাই পাবেন: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণের জোর দাবি জানিয়েছেন। রোববার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রশাসন ও সংশ্লিষ্টরা যদি এই ঘটনার দ্রুত বিচার ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন, তবে দেশবাসী মনে করবে—এর সঙ্গে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এটার ভাগ পাবেন।

তিনি আরও বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। স্থানীয় সংসদ সদস্য (এমপি), সিটি করপোরেশনের প্রশাসক এবং স্থানীয় পুলিশের ঐক্যবদ্ধ ও সংগঠিত অপরাধ এটি। মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই লুটতরাজ চালানো হয়েছে।

পরিদর্শনকালে আসিফ মাহমুদ স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং ধ্বংসস্তূপের মাঝেও চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের খোঁজখবর নেন। এ সময় স্বাস্থ্যকেন্দ্রের সামনে দখলদারদের টাঙানো ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ডও অপসারণ করা হয়।

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, “রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না। ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসাসেবা চালিয়ে যাবেন স্বাস্থ্যকর্মীরা।”

ঘটনার দিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির মুখপাত্র বলেন, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভাঙচুর শুরু হওয়ার পর তারা সেখান থেকে সটকে পড়ে। পরবর্তীতে লুটপাট শেষ হলে পুলিশ পরিদর্শনে আসে। তাই মূল হামলাকারীদের পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

দীর্ঘদিন ধরে মিরপুরে মা ও শিশুদের চিকিৎসাসেবা এবং টিকাদানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে এ ধরনের ধ্বংসযজ্ঞ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, ১৯ বছর পর পলাতক আসামির মৃত্যুদণ্ড

দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব এটার ভাগ সবাই পাবেন: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৬:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬