ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার Logo দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাবেক ওসি রাকিবুল Logo রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল Logo বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু Logo পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ Logo ‘গায়েবি’ মামলায় কারাবন্দি শিক্ষক, সড়কে টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo ৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না Logo নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়—জানতে চেয়ে হাইকোর্টের রুল Logo ২৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক Logo নবজাতকের হাতে সোনার আংটি, বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান বলে জানান মির্জা ফয়সল আমিন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৭ সেপ্টেম্বর। এরই মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর।

প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

আপডেট সময় ০৩:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬