ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হিমালয়ান পিংক সল্ট কি সাধারণ লবণের তুলনায় বেশি উপকারী? Logo তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু Logo ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী Logo জীববৈচিত্র্য রক্ষায় গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান চিফ হুইপের Logo প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন: বিরোধীদলীয় নেতা Logo ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী Logo বিচারকদের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির Logo নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শিক্ষার্থী দগ্ধ Logo দ্বিপক্ষীয়-বহুপক্ষীয় বৈঠকের সফল ফলাফল দেশের জন্য গর্বের: ওয়াহিদুজ্জামান Logo গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শিক্ষার্থী দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ফতুল্লার কাশীপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন বালিকা মাদরাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শিক্ষার্থীরা হলো- ষষ্ঠ শ্রেণির জিদনী (১৪), চতুর্থ শ্রেণির লামিয়া আক্তার শাপলা (১৩), সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার (১৩), তৃতীয় শ্রেণির আসিয়া আক্তার আফরোজা (১২) এবং চতুর্থ শ্রেণির আতিয়া (১১)। তারা সবাই ওই মাদরাসার আবাসিক শিক্ষার্থী।

মাদরাসাটির ক্যাশিয়ার মো. ইউসুফ আলী বলেন, বিকেলে ওই পাঁচ শিক্ষার্থী তিনতলা ভবনের ছাদে খেলতে যায়। কিছুক্ষণ পর একটি শব্দ শোনা যায়। পরে ছাদে গিয়ে পাঁচ শিক্ষার্থীকে দগ্ধ অবস্থায় দেখা যায়। এরপর তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ইউসুফ আলী আরও বলেন, মাদরাসা ভবনের ছাদের ওপর দিয়ে উচ্চক্ষমতার বৈদ্যুতিক তার রয়েছে। ওই তার থেকেই কোনোভাবে পাঁচ শিক্ষার্থী বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়েছে।

দগ্ধ শিক্ষার্থীরা জানিয়েছে, বিকেলে তারা খেলাধুলার জন্য ছাদে গিয়েছিল। খেলাধুলার একপর্যায়ে হঠাৎ তাদের শরীরে আগুন ধরে যায়। তবে কীভাবে আগুন লেগেছে, তা তারা জানাতে পারেনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ বলেন, পাঁচ শিশুর অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

হিমালয়ান পিংক সল্ট কি সাধারণ লবণের তুলনায় বেশি উপকারী?

নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শিক্ষার্থী দগ্ধ

আপডেট সময় ১০:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬