ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হিমালয়ান পিংক সল্ট কি সাধারণ লবণের তুলনায় বেশি উপকারী? Logo তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু Logo ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী Logo জীববৈচিত্র্য রক্ষায় গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান চিফ হুইপের Logo প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন: বিরোধীদলীয় নেতা Logo ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী Logo বিচারকদের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির Logo নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শিক্ষার্থী দগ্ধ Logo দ্বিপক্ষীয়-বহুপক্ষীয় বৈঠকের সফল ফলাফল দেশের জন্য গর্বের: ওয়াহিদুজ্জামান Logo গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারকদের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার সর্বোচ্চ ও যথাযথ ব্যবহারের পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের ‘গ্র‍্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের’ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এই নির্দেশ দেন তিনি।

বিচারকদের আইন ও বিচারিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীদের জন্য দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সিলেট বিভাগের বিচারকদের নির্দেশনা প্রদান করেন তিনি।

এদিন নিজ বক্তব্যে বিভাগীয় শহরগুলোয় ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে প্রতিটি বিভাগে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি। একইসঙ্গে সাক্ষ্য গ্রহণ, আসামি হাজিরকরণসহ বিচারিক কার্যক্রমের উপযুক্ত ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দেন এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়াও আদালতের নির্ধারিত কর্মঘণ্টার সর্বোচ্চ ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ প্রদান করেন প্রধান বিচারপতি।

সিলেট বিভাগে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা অংশ নেন। এদিন অনুষ্ঠানে তারা দ্রুত ও কার্যকরভাবে ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে বিদ্যমান বিচারক ও সহায়ক কর্মচারীর সংকট, বাজেট স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে প্রধান বিচারপতি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসব সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

এদিন অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তাগণ তাদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি অনুষ্ঠানে সিলেট বিভাগের ৪ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জেলা ও দায়রা জজগণ বক্তব্য দেন। এ সময় বক্তারা বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা প্রদান, মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারিক কার্যক্রমে পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে ‘মনিটরিং কমিটি ফর সাবঅর্নিনেট কোর্টস্‌’ এর সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আতাবুল্লাহ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

হিমালয়ান পিংক সল্ট কি সাধারণ লবণের তুলনায় বেশি উপকারী?

বিচারকদের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির

আপডেট সময় ১০:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬