রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ভারতে পালানোর সময় বেনাপোলে যুবলীগ নেতা গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

ভারতে পালানোর সময় জামিল আহম্মেদ (৪২) নামে কেন্দ্রীয় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামিল আহম্মেদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের জয়নাল আহম্মেদের ছেলে। তিনি কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, তাদের কাছে গোপন খবর ছিল বিস্ফোরক মামলার আসামি যুবলীগের কেন্দ্রীয় এক নেতা বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন খবরে বেনাপোল ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় ওই যুবলীগ নেতা পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারের ডেস্কে গেলে অনলাইনে তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

একপর্যায়ে স্বীকার করেন তিনি কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক। এছাড়া তিনি বিস্ফোরক মামলার আসামি। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করবে পোর্ট থানার পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com