ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান Logo নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন? Logo আরও ৩ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত, দুই সিটিতে চলছে যাচাই-বাছাই Logo যশোরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত Logo পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১ Logo উল্টো পথে আসা বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মা-মেয়ে নিহত Logo ‘কারও গায়ে হাত দেইনি,আইন নিজের হাতে তুলে নেয় না যুবদল’ Logo প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, বাড়িতে আগুন Logo বনানীতে এফ আর টাওয়ারের পাশের বহুতল ভবনে আগুন Logo জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, বাড়িতে আগুন

রাজশাহীর বাঘা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে হাফিজুর রহমান নামের এক যুবককে বেধড়ক মারপিট করা হয়েছে। এ সময় ঐ যুবক ঘরের জানালা ভেঙে পালানোর সময় টিনের আঘাতে ডান হাতে গুরুতর জখম হন । পরে তার বাড়িতে আগুন দেওয়া হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কিশোরপুর হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত ঐ যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ট করেন কর্তব্যরত চিকিৎসক। তবে ঘটনার পর থেকে প্রবাসীর স্ত্রীর খোঁজ মেলেনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কিশোরপুর হাজামপাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাফিজুর রহমানের সম্পর্কের গুঞ্জন ছিল এলাকায়। শুক্রবার রাতে ওই নারীর ঘরে হাফিজুর অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকার কতিপয় ব্যক্তি সেখানে যান। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মার খেয়ে জানালা ভেঙে পালানোর সময় হাফিজুর টিনের সঙ্গে ধাক্কা খান। এতে তার ডান হাতে গুরুতর জখম হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর কিছুক্ষণ পর হাফিজুর রহমানের বাড়িতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নেভান।

বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, এলাকাবাসী জানিয়েছেন, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। হাফিজুর রাজশাহী শহরে একটা ক্লিনিকে চাকরি করেন এবং মাঝেমধ্যে ঐ বাড়িতে আসেন। শুক্রবার রাতে দুজনকে একই ঘরে অবস্থান করতে দেখার পর—এই ঘটনা ঘটে বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, বাড়িতে আগুন

আপডেট সময় ০৬:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬