ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ Logo জাতিসংঘের এবারের অধিবেশনে অংশ নেননি যেসব বিশ্বনেতা Logo দুই দিন পর মিলল একই পরিবারের তিনজনের মরদেহ, এখনো নিখোঁজ বাবা Logo জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম Logo বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট Logo সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কের মুখে বিগ বস প্রতিযোগী Logo এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক, স্যোশাল মিডিয়াও ‘মাত’ করছেন শ্রীলীলা Logo চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo শচীন হলেন ক্রিকেটের ঈশ্বর, আর বন্ধুর ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

১৪ বছর পর এসআরবির হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. লোকমান হোসেন (৪০) দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেলেন না। অবশেষে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)-এর অভিযানে গ্রেপ্তার হয়েছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট পদ্ম মনসা গ্রাম থেকে লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের তোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে।

এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১২ সালে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোকমান হোসেনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার আগেই তিনি আত্মগোপনে চলে যান। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আসামিকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী কর্মকর্তা এসআরবি-৮-এর অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লোকমান হোসেনের অবস্থান শনাক্ত করে।

পরে সেখানে অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি কর্মকর্তা জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোকমান হোসেনকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ওপেনএআই-অ্যানথ্রপিককে টপকানোর দাবি, সময় বেঁধে দিলেন মাস্ক

১৪ বছর পর এসআরবির হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

আপডেট সময় ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬