ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে বিস্ফোরক মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় নিলু দাড়িয়া (৫৮) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিলু দাড়িয়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত সেকেল উদ্দিন দাড়িয়ার ছেলে। তিনি দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত নিলু দাড়িয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত নিলু দাড়িয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

পিরোজপুরে বিস্ফোরক মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬