ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘রোনালদোর মতো বয়সে ফ্রান্সে খেলা সম্ভব নয়’ Logo হাদি হত্যার আসামি ফয়সালের অবৈধ অর্থের সন্ধান পেয়েছে সিআইডি Logo টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ, কার্যসহকারী হাসমত বরখাস্ত Logo লক্ষ্মীপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ Logo অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড Logo জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান Logo মসজিদে হামলা ঘিরে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কে নতুন সংকট Logo চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার কাজে লাগাচ্ছে : শিক্ষামন্ত্রী Logo বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Logo কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুই কলোনির ২৩ কক্ষ ও ৫ দোকান ভস্মীভূত

থানার দরজা ভেঙে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কিশোর

কুমিল্লার দাউদকান্দিতে দিনভর সন্দেহভাজন হিসেবে ২৮ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর রাতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে থানার দরজা ভেঙে বেরিয়ে যায় ২২ কিশোর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে দাউদকান্দি মডেল থানায় এ ঘটনা ঘটে।

আটক কিশোরদের অভিভাবকরা জানান, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে বেশির ভাগ কিশোরের বিরুদ্ধে পুলিশের অপরাধসংক্রান্ত রেকর্ড খাতায় কোনো অভিযোগ নেই। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেল থেকে আটক কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজন দাউদকান্দি মডেল থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, থানার একটি কক্ষে আটকে রাখা কিশোরদের কয়েকজন এক পর্যায়ে ওই কক্ষের চেয়ার-টেবিল ও দরজা ভেঙে বের হয়ে যায়। পরে আটক কিশোরদের একটি অংশ থানার সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, তেমন কিছু হয়নি। অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করায় তাদের স্বজনরা একসঙ্গে এলে একটু ভিড় হয়।

রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আটক ৬ জনের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘রোনালদোর মতো বয়সে ফ্রান্সে খেলা সম্ভব নয়’

থানার দরজা ভেঙে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কিশোর

আপডেট সময় ১২:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬