খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান ও তার স্ত্রী জাকিয়া মাহাবুবের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
দুদকের তথ্য অনুযায়ী, এস এম মাহাবুবুর রহমান ২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ২০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৯ লাখ ৮৩ হাজার ১২০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা হবে।
অন্যদিকে তার স্ত্রী জাকিয়া মাহাবুবের বিরুদ্ধে ৭৫ লাখ ৩৪ হাজার ৪৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ মামলায় স্বামী এস এম মাহাবুবুর রহমানকে সহায়তাকারী হিসেবে আসামি করা হবে।
তাদের বিরুদ্ধে ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক মামলা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















