ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি হাজী রহম উল্লাহর বিরুদ্ধে মামলা

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহম উল্লাহর বিরুদ্ধে ৩ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৫২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ওই সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সাবেক এমপি হাজী রহম উল্লাহর বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬