ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত Logo পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির Logo ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ Logo ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের Logo পুলিশের গাড়িতে আগুন Logo মেঘনা আলমকে দুদকে তলব Logo মিরপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo চলচ্চিত্রের পর্দা থেকে শ্রেণিকক্ষ, বিশেষ সম্মাননা পেলেন মতিন রহমান Logo প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমতে পারে রাতের তাপমাত্রা Logo চট্টগ্রামে আ.লীগের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব

কেন তাকে অলরাউন্ডার বলা হয় তার প্রমাণ আরেকবার দিলেন সাকিব আল হাসান। মাইনর লিগ ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেন।

আটলান্টা ফায়ারকে ৯৪ রানের জয় এনে দেওয়ার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব। ব্যাট হাতে ১৮ রান করার পর বাঁহাতি স্পিনে নিয়েছেন ৩ উইকেট। রান খরচে দেখিয়েছেন কৃপণতা।

৩ ওভারে দিয়েছেন ৪ রান। ওভারের দুটিই দিয়েছেন মেডেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৯ উইকেটে ১৫৪ রান তোলে আটলান্টা। ওপেনিংয়ে নেমে দলের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৪৭ রান করেছেন অধিনায়ক স্টিভেন টেইলর।

২ চারে সাকিব ১৮ রান করতে খেলেছেন সমান ১৮ বল।

রান তাড়ায় শুরু থেকেই ধ্বংসস্তূপে পরিণত হয় লডারহিল লায়ন্স। সতীর্থ সানি প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে তাতে নেতৃত্ব দেন সাকিব। দুজনই সমান ৩টি করে উইকেট নেন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন অধিনায়ক রওনক শর্মা।

সাকিবের ঘূর্ণি এবং সানির পেসের সামনে আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব

আপডেট সময় ০২:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬