ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে হাসিনাকে প্রধান আসামি করে ৫২ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহের কোটচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মিছিলের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৫২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে এবং আরো ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় শেখ হাসিনাসহ জেলা ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলাটি করেন কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল হাসান।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সংগঠিত হওয়া এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ করা হয়েছে। কোটচাঁদপুরের বিভিন্ন এলাকায় কথিত সাংগঠনিক তৎপরতা, সমাবেশ ও অন্যান্য কার্যক্রমের বিবরণ উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২১ সেপ্টেম্বর সকালে কোটচাঁদপুর মডেল থানা এলাকায় পুলিশ দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত কার্যক্রমের বিষয়ে পুলিশ জানতে পারে। পরে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি কার্যক্রম পরিচালনা করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০২:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬