ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হত্যা মামলায় সাবেক এমপি জাফর আলম কারাগারে Logo জামালপুরে আদালতে হাজিরার দিনই সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার Logo আল্লাহর প্রিয় বান্দাদের অনন্য মর্যাদা Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি Logo মুকসুদপুরে বাস-লরির সংঘর্ষে প্রাণ গেল পথচারীর Logo মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo জুয়ার আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা আটক Logo এডিবির পূর্বাভাসে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ, বাড়তে পারে মূল্যস্ফীতি

জুয়ার আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা আটক

গাইবান্ধায় জুয়ার আসর থেকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলামকে (৪০) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। তিনি জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১টার সময় ওই ইউনিয়নের বালুয়ার আরিফ খাঁ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আনারুল ইসলাম রামচন্দ্রপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের পাবর্তীপুর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, রামচন্দ্রপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকার চিহ্নিত জুয়া পরিচালনাকারী সুজন ওরফে শাহ আলমের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার আসর চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে আকস্মিক অভিযান চালায়। এসময় জুয়ার আসর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জুয়ার এই অবৈধ কারবার পরিচালনা করা হচ্ছিল। আটক আনারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হত্যা মামলায় সাবেক এমপি জাফর আলম কারাগারে

জুয়ার আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা আটক

আপডেট সময় ১২:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬