ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২৪ দিনে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ : গণপূর্তমন্ত্রী Logo ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে-নাতে আটক সাব-রেজিস্ট্রার Logo এশিয়ান গেমসে প্রথম ডোপ টেস্টে পজিটিভ থাইল্যান্ডের শাটলার Logo শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সোনার পদক ধরে রাখলো ভারত Logo এশিয়ান গেমসে চরম অব্যবস্থাপনায় আয়োজকদের ওপর ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া Logo এশিয়ান গেমসে ১ম ডোপ টেস্টে পজিটিভ, সাময়িকভাবে নিষিদ্ধ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা Logo ২৮ বছরেই ক্লাবহীন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার Logo বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা Logo ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত Logo গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ডিবিতে হস্তান্তর

গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ডিবিতে হস্তান্তর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এখন ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

গতকাল সোমবার এ মামলায় গাজী নজরুলকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদাকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন সিএমএম আদালত। এখন তাদের ডিবির হেফাজতে রাখা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীএ শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরপর ওই রাতেই গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

মরিয়মের বাবা মাসুম বিল্লাহ রবিবার গাজী নজরুলসহ তিনজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি করেন।

সোমবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে মরিয়ম খাতুনকে দাফন করা হয়েছে।

এর আগে গত ২২ জুলাই ‘নৈতিক অসদাচরণের’ কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

২৪ দিনে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ : গণপূর্তমন্ত্রী

গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ডিবিতে হস্তান্তর

আপডেট সময় ০৫:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬