ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেলেন মডেল প্রিসলি জারবার

মারা গেলেন মডেল প্রিসলি জারবার

না ফেরার দেশে পাড়ি জমালেন মার্কিন মডেল সিন্ডি ক্রফোর্ডের ছেলে প্রিসলি জারবার। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের নথি অনুযায়ী, রোববার (২০ সেপ্টেম্বর) একটি পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে মাত্র ২৭ বছর বয়স হয়েছিল এ মডেলের। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মডেল সিন্ডি ক্রফোর্ড ও তার স্বামী র‌্যান্ডি জারবারের প্রতিনিধি অ্যালি জেনকিন্স বলেছেন, এই কঠিন ও বেদনাদায়ক সময় পরিবারটি সবার কাছে তাদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

প্রিসলি জারবারের মা ও ছোট বোনও তার মতো মডেলিং পেশায় যুক্ত ছিলেন। মাত্র ১৬ বছর বয়সে ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ‘মস্কিনো’র হয়ে র‌্যাম্পে হাঁটেন তিনি। পরবর্তীতে বারবেরি, ডলচে অ্যান্ড গাবানা ও বোতেগা ভেনেতার মতো খ্যাতনামা ব্র্যান্ডগুলোর মডেল হয়েছেন এ তরুণ।

তার বাবা র‌্যান্ডি জারবার একজন বিশিষ্ট ব্যবসায়ী, যিনি জর্জ ক্লুনির সঙ্গে যৌথভাবে জনপ্রিয় টকিলা ব্র্যান্ড ‘কাসামিগোস’ প্রতিষ্ঠা করেছিলেন।

এদিকে প্রিসলি জারবার সাম্প্রতিক সময়গুলোয় তার মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ এবং মাদকের ব্যবহার নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন। ২০২৩ সালে এক পডকাস্টে তিনি বলেন, মানসিক স্বাস্থ্য, বিষণ্নতা এবং এর সঙ্গে জড়িত অন্যান্য জটিলতার মুখোমুখ হওয়ার পর আমি মনে করি―আমি যদি আমার জীবনের মতো কঠিন পরিস্থিতির মতো জায়গা থেকে অন্তত একজন বা একশ জনকে বের করে আনতে পারি, সেটাই আমার জন্য বড় কিছু।

চলতি মাসের আমেরিকান ‘ভোগ’ সাময়িকীতে এ মডেলের মাদকাসক্তির লড়াই নিয়ে আলোচনা করেন তার বোন। তিনি বলেন, পরিবারে যখন এমন কিছু ঘটে, তখন তা পরিবারের সব সদস্যদের সমানভাবে প্রভাবিত করে। আমার কাছে মনে হয়, এ কারণে আমি নিজেকে এমনভাবে গড়ে তুলতে শুরু করেছিলাম। যেন আমাকে নিয়ে কারও চিন্তা করতে না হয় এবং আমি কখনোই কারও কাছে সাহায্য চাইতাম না।

প্রিসলি জারবার তার মায়ের সঙ্গেও কাজ করেছেন। তার মায়ের বিখ্যাত ১৯৯২ সালের পেপসি বিজ্ঞাপনের ২৬ বছর পর ২০১৮ সালে মায়ের সঙ্গে সেই পেপসির বিজ্ঞাপনেই অভিনয় করেন। ওই সময় পিপল ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, সত্যিই, এ যেন একটি ঘনিষ্ঠ পরিবার, এ জন্য কাজটি আমার কাছে ছিল বন্ধুর সঙ্গে কাজে যাওয়ার মতো। এটি খুবই মজার ও সহজ ছিল।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মারা গেলেন মডেল প্রিসলি জারবার

আপডেট সময় ১১:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬