ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক Logo বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী Logo ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না Logo জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ Logo দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে লোকসান দিতে হবে ৭০ টাকা : রিজভী Logo ‘জাতিসংঘের ওপরে আস্থা নেই’, নিউইয়র্কে পৌঁছে বললেন আরাঘচি

বানারীপাড়ায় আ. লীগের ১০ নেতাকর্মী কারাগারে

বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বিস্ফোরক ও ঘরপোড়া মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে বিচারক শেখ ফারুক হোসেন শুনানি শেষে তাদের কারাগারে পাঠান।

আগামী ৩০ সেপ্টেস্বর জামিনের শুনানির দিন ঠিক করে দেন আদালত।

জামিন না পাওয়া আসামিরা হলেন— বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলার সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ফারুক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন সরদার, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মহসিন ফকির, উপজেলার বাইশারী ইউপির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গির হোসেন বেপারী, সৈয়দকাঠীর সাবেক ইউপি সদস্য রিপন বড়াল, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল মাল ও বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার।

আদালত সূত্র জানায়, হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে তারা আজ বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক শেখ ফারুক হোসেন জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আগামী ৩০ সেপ্টেস্বর জামিনের শুনানির দিন ঠিক করে দেন বিচারক।

মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল বাদী হয়ে তার বাড়িতে বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগে গত ২১ জুন বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম মনি ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ ৪০জনকে আসামি করা হয়। এছাড়াও মামলায় আরো ৩০০ থেকে ৪০০ জন আওয়ামী লীগ নেতাকর্মী আসামি করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বানারীপাড়ায় আ. লীগের ১০ নেতাকর্মী কারাগারে

আপডেট সময় ০৭:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬