ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৩ ফার্মেসিকে অর্ধলাখ টাকা জরিমানা

সিলেট নগরে অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে প্রায় অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী নগরের মীরবক্সটুলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মীরবক্সটুলা এলাকার তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন ওষুধ ও বেবি ফুডস বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে দি পপুলার ফার্মেসিকে ১৮ হাজার, লয়েডস মেডিক্যালকে ১৫ হাজার ও সাফওয়ান মেডিক্যাল হলকে ১৫ হাজারকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।

অভিযান শেষে তিনি বলেন, ‘অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ওষুধ বিক্রির কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সিলেটে ৩ ফার্মেসিকে অর্ধলাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬