ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত Logo ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড Logo পাওনা টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম Logo ‘যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি ইরানের Logo বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রুহুল কবির রিজভী Logo কলেজে যাওয়ার পথে দেড় মাস ধরে নিখোঁজ রিয়া আক্তার, এখনো মেলেনি সন্ধান Logo হবিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক Logo গাজী নজরুলকে নিজেদের লোক নয় বলে জানাল জামায়াত Logo লোকসানের চাপ কমাতে লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম Logo ভারতে প্রথম ডেঙ্গু টিকা আসছে : এটি কাজ করে কিভাবে?

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক

হবিগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।

আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

বিজিবি জানায়, রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা-বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছ থেকে সুশান্তকে আটক করা হয়। এ সময় তিনি শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তাঁর নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

৫৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলে গিয়ে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুযোগ বুঝে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন।

সুশান্ত ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কাজ করছেন। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানা গেছে, সুশান্ত প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক

আপডেট সময় ০১:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬