ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুই-একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর Logo বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান Logo ২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার : তথ্য উপদেষ্টা Logo সুশান্তের সাবেক ম্যানেজারের রহস্যমৃত্যু, পুনঃতদন্তের নির্দেশ আদালতের Logo অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবিতে টানা তৃতীয় দিনের কর্মসূচি Logo সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না Logo এলডিসি উত্তরণ হতে হবে মসৃণ, টেকসই ও স্থিতিশীল: ড. তিতুমীর Logo টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম Logo অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক

দীর্ঘ খরা কাটিয়ে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

টানা পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে শেয়ারবাজারে। গত সপ্তাহের শেষ তিন কর্মদিবসে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছিল। গতকাল রােববার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে লেনদেনযোগ্য ৩৫২ কোম্পানির মধ্যে ২৫৮টি দর বেড়েছে।

এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে ৫৫৯২ পয়েন্ট ছাড়িয়েছে। ডিএসইতে ৭৪৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিনের থেকে যা প্রায় ৯২ কোটি টাকা বেশি।

ডিএসইতে টানা প্রায় এক মাস পতন ছিল। গত সোমবার থেকে শেয়ারদর বাড়ছে। এই চার দিনে ডিএসইএক্স সূচক ফিরে পেয়েছে ২১৩ পয়েন্ট। এর আগে এক মাসে সূচকটি ৫২৪ পয়েন্ট হারিয়েছিল।

বাজার-সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক দর পতনের জন্য জ্বালানি সংকটের পাশাপাশি অর্থনীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছিল। তবে বেশি আলোচিত হয়েছে শেয়ার কারসাজি প্রতিরোধ করতে গিয়ে ঠেকাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের নানা তৎপরতা। টানা দর পতনের মুখে এ নিয়ে দুই দফায় ডিএসইর পর্ষদ ও ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে ব্রোকার প্রতিনিধিদের জরুরি বৈঠক হয়।

ব্রোকারদের পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জের তৎপরতার কারণে দর পতন হয়েছিল বলে দাবি করা হয়। তাদের দাবি ছিল, কারসাজি প্রতিরোধ বা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে যাতে কেউ হয়রানি না হন। ফলে আগের তুলনায় ডিএসইর তৎপরতা কমায় ফের কারসাজি চক্র সক্রিয় হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন অনেকে।

গতকালের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে– শেয়ারের দর বেশি বেড়েছে এমন কিছু কোম্পানির শেয়ার নিয়ে বড় ধরনের কারসাজির অভিযোগ গত কয়েক বছরে উঠেছে। গতকাল প্রায় ১০ শতাংশ বেড়ে খান ব্রাদার্স পিপির শেয়ার ছিল দরবৃদ্ধির শীর্ষে। গতকাল শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৮০ পয়সায় কেনাবেচা হয়।

কোম্পানিটির শেয়ারদর ১০ টাকা থেকে টানা বেড়ে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি সর্বোচ্চ ২৩৯ টাকা ৯০ পয়সায় উঠেছিল। এরপর ক্রমাগত দর হারিয়ে সম্প্রতি ২৮ টাকায় নেমেছিল। গত চার দিনে এ শেয়ারটির দর সাড়ে ৩৪ শতাংশ বেড়েছে। এমনকি লেনদেন এক কোটি টাকা থেকে বেড়ে সোয়া আট কোটি টাকায় উন্নীত হয়েছে।

একই চিত্র দেখা যাচ্ছে লাভেলো, ওরিয়ন ইনফিউশনস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজসহ আরও বেশ কিছু শেয়ারের ক্ষেত্রে। বড় ধরনের মূল্য কারসাজি হচ্ছে– এমন অভিযোগ থাকা শেয়ারগুলো বাজার ঘুরে দাঁড়ানোর সময় ফের লেনদেনের শীর্ষে উঠে আসতে দেখা যাচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুই-একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দীর্ঘ খরা কাটিয়ে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

আপডেট সময় ১১:১৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬