ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ন্যাটোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া, ইউরোপজুড়ে গোয়েন্দাদের সতর্কতা Logo দীর্ঘ খরা কাটিয়ে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার Logo জাপান সফর সম্পন্ন করে দেশে ফিরলেন সেনাপ্রধান Logo সিরিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ Logo স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিত করার উদ্যোগ ইতালির Logo জরুরি চিকিৎসায় দূর হবে ভোগান্তি: দেশব্যাপী চালু হচ্ছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক Logo তদন্তে ধোঁয়াশার অভিযোগ: পুলিশের বক্তব্যকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে কুবি শিক্ষার্থীদের আন্দোলন Logo ভক্তদের আবেগ ছুঁয়ে আবারও ক্যাম্প ন্যু-তে ফিরছেন মেসি? Logo মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি আরবের নিরাপত্তায় সহায়তার হাত বাড়াল তুরস্ক Logo ১৯৯৩: জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকারের জোরালো কণ্ঠস্বর ছিলেন খালেদা জিয়া

আট দিন পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। রোববার দুপুরে পুনরায় উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।

গত ১৩ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। আনোয়ারুল আজিম বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা সব সময় চেষ্টা করি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত রাখতে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যে কোনো একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ হওয়া স্বাভাবিক। ত্রুটি দেখা দেওয়ার পর দ্রুত তা সমাধানের চেষ্টা করা হয়।’ তিনি আরও বলেন, কেন্দ্রটির দুটি ইউনিটেই পূর্ণ সক্ষমতায় উৎপাদন চলছে। কেন্দ্রটিতে কয়লার পর্যাপ্ত মজুত রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ শেষে পুনরায় চালু করা ইউনিটটি থেকে প্রাথমিকভাবে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ন্যাটোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া, ইউরোপজুড়ে গোয়েন্দাদের সতর্কতা

আট দিন পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

আপডেট সময় ১০:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬