ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যবসায়ী নূর আলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা Logo হাইকোর্টে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন Logo সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা Logo ৭ মামলায় জামিনের পর ফের গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল Logo ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ Logo পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত্রী Logo তেলের দাম না বাড়ালে এলসি খোলার অর্থের ঘাটতি মেটানো কঠিন ছিল Logo দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া Logo বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে হেনস্তা, সেই অভিনেতা ১৪ দিনের রিমান্ডে Logo ‘মৌচাক’খ্যাত অভিনেত্রী মিঠু মারা গেছেন

প্রথম সন্তানের মা হলেন সোহিনী সরকার

প্রথম সন্তানের মা হলেন টালিউডের অভিনেত্রী সোহিনী সরকার। রোববার সকালে তার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। নবজাতক ও মা দুজনেই ভালো আছেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন সোহিনীর স্বামী শোভন গঙ্গোপাধ্যায়।

২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন শোভন ও সোহিনী। বিয়ের পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে নিজেদের সম্পর্ক কিংবা ব্যক্তিগত মুহূর্ত নিয়ে বরাবরই সংযত থেকেছেন তারা।

গত জুলাইয়ে বিবাহবার্ষিকীর দিন সামাজিক যোগাযোগমাধ্যমে বেবিবাম্পের একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই তারকা দম্পতি। সেখানেই আনুষ্ঠানিকভাবে জানান, শিগগিরই তাঁদের পরিবারে নতুন সদস্য আসছে।

অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে গেছেন সোহিনী। বেশ কিছু সিরিজ ও সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সন্তানের জন্মের আগে স্বামীকে সঙ্গে নিয়ে বেবিমুনেও গিয়েছিলেন অভিনেত্রী।

সেই ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে সোহিনী বলেছিলেন, ‘আবার কবে কোথায় যেতে পারব জানি না। তাই একটা ছোট্ট পাহাড় ট্রিপ করে এলাম।’ পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিওও শেয়ার করেছিলেন তিনি। তখন থেকেই অনুরাগীদের অপেক্ষা ছিল নতুন অতিথির আগমনের।

অবশেষে রোববার সেই অপেক্ষার অবসান হলো। পুত্রসন্তানের মা-বাবা হলেন সোহিনী ও শোভন।

তবে মা হওয়ার খবর প্রকাশের পর পুরোনো একটি মন্তব্য নিয়েও আলোচনায় আসেন সোহিনী। ২০২৪ সালে আরজি কর-কাণ্ডের পর তিনি বলেছিলেন, ‘আমি চাই না, আমার সন্তানকে এমন একটা দেশে নিয়ে আসতে।’ পরবর্তী সময়ে অবশ্য নিজের অবস্থানও ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী।

সোহিনী জানিয়েছিলেন, ‘এমন মনে হয়েছিল ঠিকই, কিন্তু আমি সব সময়ই মা হতে চেয়েছি। সেইমতো সঠিক সময় পরিকল্পনা করেছি। আশা করছি, ভবিষ্যতে সব দিক সামলে নেব। যে আসবে, সে যাতে এই পৃথিবীতে সব পরিস্থিতির মুখোমুখি হতে পারে, তেমন করেই মানুষ করার চেষ্টা করব।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ব্যবসায়ী নূর আলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম সন্তানের মা হলেন সোহিনী সরকার

আপডেট সময় ০৩:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬