ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি Logo ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে আবারও নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা

হাসপাতালে ভর্তি ‘হাউসফুল’ অভিনেতা

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। সম্প্রতি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিক দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নিদ্রাহীনতাসহ নানা সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি।

বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। চরিত্রটির মাধ্যমে দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও দীর্ঘ পথচলা রয়েছে রিফাত চৌধুরীর। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে কবিতার জগতে তার যাত্রা শুরু। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা

হাসপাতালে ভর্তি ‘হাউসফুল’ অভিনেতা

আপডেট সময় ০৩:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬