ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, মিলল ৫৭২ জনের কঙ্কাল Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার Logo কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, ভাঙন তীব্র Logo ইংল্যান্ডের দল থেকে সরে দাঁড়ালেন পালমার Logo সিলেট মহানগরসহ সাত জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির Logo ২০ দিনে ৬,৯৭৫ কোটি টাকা উত্তোলনের আবেদন Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ওয়াশিংটন ডিসি বিএনপি

জগন্নাথপুরে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাহি আহমদ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট নামক এলাকায় ইটাখলা নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তারা মরদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ স্থানীয় ইটাখলা নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুই দিন পর আজ সকালে নদীর পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ।

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, মিলল ৫৭২ জনের কঙ্কাল

জগন্নাথপুরে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬