ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

কাশিমপুর থেকে পলাতক মৃত্যুদণ্ডের আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি মো. বাহাদুর মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার নগরীর আকবরশাহ ফয়’স লেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার এক প্রেস বিজ্ঞপিতে এসআরবি এ তথ্য জানায়।

আসামি বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর বাদামতল এলাকার সিরাজ মিয়ার ছেলে।

এসআরবি’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়া চট্টগ্রামে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টায় নগরীর আকবর শাহ ফয়’স লেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

কাশিমপুর থেকে পলাতক মৃত্যুদণ্ডের আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

আপডেট সময় ০৪:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬