ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছুরি দেখিয়ে রিকশা থামালেন, পকেট থেকে নিলেন টাকা-মুঠোফোন—ভিডিও ভাইরাল Logo বিগত সরকারের সময় দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : রিজভী Logo বক্স অফিসে ঝড়, ২০০ কোটি ছড়িয়ে ‘মির্জাপুর’ Logo মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর লাশ উদ্ধার Logo নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি: জামায়াত আমির Logo ব্যালন ডি’অর : কাভারেস্খেইয়া যেভাবে ইউরোপ জয় করল Logo সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ Logo শর্বরীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, ছবি ফাঁস নিয়ে নতুন প্রেমের চর্চায় সানী Logo ১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, জামায়াতের আমির গত লংমার্চে বললেন, জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে! আজকের লংমার্চ থেকে বললেন, জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে! কিন্তু জাতি কি জানে তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো? যে নেতা দাবি-দাওয়া ঠিক করতে পারে না, সেই নেতা শুধু জামায়াতি জাতির নেতা হতে পারে, সমগ্র জাতির নেতা হতে পারে না!

তিন বলেন, লংমার্চে জনগণ কেমন সাড়া দেবে, সেটা গতকাল ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচি থেকে মোটামুটি বোঝা গেছে! সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি মনে হয়েছে! কোনও বাধা নেই, তারপরও জাতি সাড়াশব্দ করছে না! এর পেছনের কারণ কি এনসিপি কখনো অনুসন্ধান করার চেষ্টা করেছে?

রাশেদ খান আরও বলেন, দেখেন এই জাতি ভোলেনি যে এনসিপির আহ্বায়াক নাহিদ ইসলাম নির্বাচনের আগে বলেছিল, জামায়াতের নেতৃত্বকে এই দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না! কিন্তু নাহিদ ইসলাম যে দিন জামায়াতের আমিরের নেতৃত্ব গ্রহণ করলেন, সে দিন থেকে জাতির দুই নেতার কোনও নেতার আহ্বানেই জাতি আর সাড়া দিচ্ছে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ছুরি দেখিয়ে রিকশা থামালেন, পকেট থেকে নিলেন টাকা-মুঠোফোন—ভিডিও ভাইরাল

জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ

আপডেট সময় ০২:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬