ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারী নির্মাতা হিসেবে চয়নিকা শিল্পাঙ্গনের জন্য অনুপ্রেরণা: বুবলি

সম্প্রতি নির্মাতা হিসেবে ক্যারিয়ারের ২৫ বছর পার করলেন চয়নিকা চৌধুরী। দীর্ঘ পেশাজীবনে দর্শকদের উপহার দিয়েছেন ডজনখানেক সিনেমা এবং অসংখ্য নাটক। পঁচিশ বছর পূর্তিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ তারকারা। এই তালিকায় আছেন অভিনেত্রী শবনম বুবলি।

চয়নিকার পরিচালনায় ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করেন বুবলি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিনেমার শুটিং সেটে ধারণ করা একটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘কিছু মানুষ চলচ্চিত্র, টেলিভিশনের পর্দায় শুধু গল্প বলেন না—তাঁরা গল্পের ভেতর দিয়ে সময়কে ধরে রাখেন। ২৫ বছর—শুধু সময়ের হিসাব নয়, ২৫ বছর গল্প বলার, গল্প নির্মাণের, স্বপ্নকে পর্দায় জীবন্ত করে তোলার এক অসাধারণ পথচলা।’

নির্মাতা প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘চয়নিকা চৌধুরী একজন নারী নির্মাতা হিসেবে তাঁর এই দীর্ঘ যাত্রা আমাদের শিল্পাঙ্গনে নিঃসন্দেহে অনুপ্রেরণার। তাঁর প্রতিটি নির্মাণের পেছনে থাকে সাহস, সৃজনশীলতা, অধ্যবসায় আর নিজের গল্প বলার নিজস্ব ভাষা।’

চয়নিকার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বুবলি বলেন, ‘আপনার সঙ্গে সিনেমায় কাজ করার স্মৃতিটা আমার হৃদয়ের খুব কাছের। আপনার সিনেমার সেটে প্রথম দিন থেকে যে আন্তরিকতা, মমতা ও আপন করে নেওয়ার উষ্ণতা পেয়েছি, তা আজও মনে পড়ে। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বড় বোনের মতো আপনার স্নেহ, শুটিং দৃশ্য নিয়ে মন খুলে আলোচনা করা, আপনার কাছ থেকে ছোট ছোট পরামর্শ পাওয়া—এসব মুহূর্ত আমার কাছে আজও অমূল্য। আপনার নির্দেশনায় কাজ করতে গিয়ে শুধু একজন নির্মাতাকে নয়, একজন সংবেদনশীল, যত্নশীল ও সৃষ্টিশীল মানুষকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আপনার নির্মিত “প্রহেলিকা” সিনেমার অর্পা হয়ে পর্দায় থাকার আনন্দের পাশাপাশি আপনার ভাবনা, নিষ্ঠা ও ভালোবাসার অংশ হতে পারাটাও আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা।’

সবশেষে তিনি লিখেছেন, ‘সময়ের সঙ্গে অনেক কাজ ও অনেক স্মৃতি পেছনে ফেলে আসি। কিন্তু কিছু মানুষ ও অভিজ্ঞতা মনের ভেতর স্থায়ী হয়ে থাকে। আপনার সঙ্গে কাজ করার স্মৃতিটা আমার কাছে ঠিক তেমনই—উষ্ণ, আপন এবং ভালোবাসায় ভরা। ২৫ বছরের গৌরবময় যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনার গল্প বলা আরও অনেক বছর ধরে আমাদের মুগ্ধ করুক। আপনার সৃষ্টির পথচলা আরও সুন্দর হোক।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬