ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ Logo সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে Logo স্বাস্থ্যমন্ত্রীকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর Logo রামিসা হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায় মঙ্গলবার Logo গোপালগঞ্জে সাঁজোয়া যান ও বডি–ওর্ন ক্যামেরাসহ বিজিবির টহল Logo মেয়েকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল শিক্ষকের Logo যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা Logo ৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে গুরুত্ব স্বাস্থ্যমন্ত্রীর

বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরো জোরদারে চিকিৎসক প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী বিনিময়, যৌথ গবেষণা এবং উন্নত স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবা ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

এ সম্পর্ককে আরো কার্যকর ও ফলপ্রসূ করতে দুই দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়াতে হবে।

মন্ত্রী আজ চীনের হাইনান প্রদেশের হাইকো সিটিতে হাইনান জেনারেল পিপলস হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী চীনের চিকিৎসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ এবং আধুনিক ও মানসম্মত হাসপাতাল নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ সরকার চীনা বিনিয়োগকারী ও স্বাস্থ্য খাতের যৌথ প্রকল্পে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও নিরাপত্তা নিশ্চয়তা দেবে।

বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে হাইনান জেনারেল পিপলস হাসপাতালে বিশেষ চিকিৎসাসুবিধা ও ছাড় দেওয়ারও অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ গ্রিন মেডিক্যাল চ্যানেল এবং চিকিৎসায় বিশেষ ছাড় চালুর বিষয়ে সম্মতি জানায়।

হাসপাতালের প্রেসিডেন্ট ঝাং জুন বাংলাদেশি পক্ষের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জনবল প্রশিক্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন, হাসপাতাল ব্যবস্থাপনা ও স্বাস্থ্যশিল্পের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরো জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ

চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে গুরুত্ব স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬