ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, ১০ দিনেও মেলেনি সন্ধান

রাজশাহীর বাগমারায় বাড়ি থেকে বের হওয়ার পর একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ লামিয়া (১৯) ও মোছা. আশা বিবির ১০ দিনেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ গৃহবধূরা হলেন, উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। সম্পর্কে তারা জা হন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তারা দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হন।

এরপর আর বাড়িতে ফেরেননি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সম্ভাব্য অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েছেন পরিবারের সদস্যরা। তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর নিখোঁজ দুই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

১০ দিনেও তাঁদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আরো বেড়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, জিডির সূত্র ধরে দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের খুঁজে বের করতে সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৩:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬