ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা Logo ‘এক ভালোবাসা ও আফসোসের নাম সজীব’, নির্মাতার মৃত্যুতে খায়রুল বাসার Logo একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮৭৮০ কোটি টাকা Logo ‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’, নারীদের উদ্দেশে সাফা কবির Logo বাংলাদেশকে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিল আফগানিস্তান Logo গুলশানে ককটেল বিস্ফোরণ : আরো দুই আসামি ৭ দিনের রিমান্ডে Logo সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর Logo ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা Logo জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার Logo বিসিআইসিতে বিএনপিপন্থী কর্মকর্তাদের ওপর দমন-পীড়ন, নেপথ্যে সিওপি শরীফুল আলম

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত মৌলিক পাঠ্যবই প্রণয়ন এবং গবেষণা, একাডেমিক ও অনুবাদধর্মী প্রকাশনা কার্যক্রম জোরদার করতে তিন প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) সঙ্গে এসব সমঝোতা স্মারক সই করা হয়।

দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালকের সম্মেলনকক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সমঝোতা স্মারকে সই করেন।

এর আগে রাজধানীর ফার্মগেটের আর এইচ হোম সেন্টারে ইউপিএলের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ এবং ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন সই করেন।

এ ছাড়া রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি কার্যালয়ে তৃতীয় সমঝোতা স্মারকটি সই হয়।

এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সই করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এসব সমঝোতার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের একাডেমিক ও গবেষণাকর্ম বই আকারে প্রকাশের সুযোগ বাড়বে। বাংলা একাডেমির সাহিত্য, ভাষা ও গবেষণাভিত্তিক প্রকাশনার অভিজ্ঞতা, পিআইবির সাংবাদিকতা ও গণমাধ্যমবিষয়ক প্রকাশনা দক্ষতা এবং ইউপিএলের একাডেমিক প্রকাশনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বই ও গবেষণাধর্মী প্রকাশনা তৈরির সুযোগ তৈরি হবে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রায় ৪ হাজার কোর্স চালু থাকলেও মানসম্মত মৌলিক পাঠ্যবইয়ের সংকট রয়েছে।

এমনকি ১০টি ভালো মৌলিক পাঠ্যবই খুঁজে পাওয়াও কঠিন। প্রতিটি কোর্সের জন্য একটি করে পাঠ্যবই প্রকাশ করতে হলে প্রায় ৪ হাজার বই প্রকাশ করতে হবে।

উপাচার্য বলেন, বাজারে নিম্নমানের গাইড বইয়ের ছড়াছড়ি রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় মৌলিক পাঠ্যবই থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেই মানসম্মত মৌলিক পাঠ্যবই তৈরির উদ্যোগ নিয়েছে।

তিনি আরো বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান শুধু শ্রেণিকক্ষের পাঠদানের ওপর নির্ভর করে না। মানসম্মত পাঠ্যবই, গবেষণা ও জ্ঞানভিত্তিক প্রকাশনাও এর গুরুত্বপূর্ণ অংশ। বাংলা একাডেমি, পিআইবি ও ইউপিএলের সঙ্গে সহযোগিতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে আরো কার্যকর ও টেকসই করবে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. ফারুক আহম্মেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৫:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬