ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ Logo সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে Logo স্বাস্থ্যমন্ত্রীকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর Logo রামিসা হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায় মঙ্গলবার Logo গোপালগঞ্জে সাঁজোয়া যান ও বডি–ওর্ন ক্যামেরাসহ বিজিবির টহল Logo মেয়েকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল শিক্ষকের Logo যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা Logo ৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিসিআইসিতে বিএনপিপন্থী কর্মকর্তাদের ওপর দমন-পীড়ন, নেপথ্যে সিওপি শরীফুল আলম

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) দেশের কৃষি ও শিল্প খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানটির অভ্যন্তরে রাজনৈতিক প্রভাব, দলীয় আনুগত্য এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‘বিসিআইসি জাতীয়তাবাদী অফিসার্স ফোরাম’-এর নেতাদের অভিযোগ, সংস্থায় কর্মরত বিএনপিপন্থী কর্মকর্তাদের দমন-পীড়ন ও বদলি করার উদ্দেশ্যে একটি বিশেষ নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রক্রিয়ার পেছনে প্রত্যক্ষভাবে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে সংস্থাটির কর্মচারী প্রধান (সিওপি) আ.ন.ম শরীফুল আলমের বিরুদ্ধে। এরই অংশ হিসেবে সম্প্রতি দাপ্তরিক কোনো অনিয়ম না থাকা সত্ত্বেও শুধু ভিন্ন রাজনৈতিক আদর্শ ধারণ করার কারণে ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদককে প্রধান কার্যালয় থেকে বদলি করা হয়েছে।
​
বিসিআইসির বিএনপিপন্থী কর্মকর্তাদের উদ্যোগে গঠিত ‘বিসিআইসি জাতীয়তাবাদী অফিসার্স ফোরাম’-এর বৈধতা খতিয়ে দেখার নামে মূলত নেতাদের হেনস্তা করার ষড়যন্ত্র চলছে। একটি বেনামি ও উড়ো চিঠির ওপর ভিত্তি করে গত ৩ সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ের তিন কর্মকর্তার সমন্বয়ে এক তদন্ত কমিটি গঠন করা হয়। যার আহ্বায়ক বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) মো. মনিরুজ্জামান, সদস্য মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. সাজেদুল আলম এবং সদস্য সচিব অতিরিক্ত প্রধান হিসাবরক্ষক আবদুল্লাহ আল মামুন। নেতাদের দাবি, সিওপি শরীফুল আলমের প্রভাব ও ইন্ধনেই এই কমিটি গঠিত হয়েছে।
​
জানা গেছে, গত ২৩ জুন জরুরি সভার মাধ্যমে ফোরামটির প্রাথমিক কমিটি গঠনের পর যাচাই-বাছাই শেষে ১ জুলাই ৩৬ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়। ফোরামের একাংশের অভিযোগ, আওয়ামীপন্থী হিসেবে পরিচিত শরীফুল আলম সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের সুপারিশে চাকরি পেয়েছিলেন এবং বিগত সরকারের আমলে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের প্রভাব টিকিয়ে রাখতে ও ফোরামকে ভেতর থেকে ধ্বংস করতে তিনি কৌশলে এই কমিটির সহসভাপতি পদে যুক্ত হন। পরবর্তী সময়ে ফোরামের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত কমিটি গঠনে মূল ভূমিকাও তিনি পালন করেছেন।
​
১৯৯৩ সালের মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো বেনামি আবেদনের ভিত্তিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা সরকারি বিধিমালার পরিপন্থী।

এব্যাপারে ফোরামের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বিসিআইসি চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে এ ধরণের উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তদন্ত কমিটির দপ্তরাদেশ প্রত্যাহারের দাবি জানান। একই সাথে কেপিএমসহ অন্যান্য সংস্থায় নিরাপত্তাকর্মী ও কর্মচারী নিয়োগ-বদলির নথিভিত্তিক নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তা শরীফুল আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

মো. আবদুল মতিন আরও বলেন, শরীফুল আলমের বিরুদ্ধে শুধু রাজনৈতিক চক্রান্তই নয়, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির ব্যাপক অভিযোগও রয়েছে। এছাড়াও তিনি (শরীফুল আলম) বিগত সরকারের সময়ে অবৈধ নিয়োগ, বদলি-বাণিজ্য এবং ভুয়া ভ্রমণ বিল দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন।

শরীফুল আলমের বিরুদ্ধে আনীত অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক অনুসন্ধানের জোর দাবি জানান জনাব মতিন। একসাথে তার ব্যাংক হিসাবগুলোও খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে শরীফুল আলমের সাথে ফোনে ও বার্তায় যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ

বিসিআইসিতে বিএনপিপন্থী কর্মকর্তাদের ওপর দমন-পীড়ন, নেপথ্যে সিওপি শরীফুল আলম

আপডেট সময় ০৪:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬