ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এ আবেদন দায়ের করা হয়।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালত অবমাননার আবেদনের মুখোমুখি হওয়া সুপ্রিম কোর্টের দুই আইনজীবী হলেন—আইনজীবী হাসানুজ্জামান তুষার ও আইনজীবী হাসান চৌধুরী।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, বিচারালয়ের দেওয়া সর্বোচ্চ দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও আদালত অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম হাসান ইমাম ও ইসরাত জাহান। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৩:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬