ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে চাচা-ভাতিজার সম্পত্তি বিরোধের জেরে জোড়া খুনের ঘটনায় ২০ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, মো. মোস্তাক আহাম্মেদ ওরফে আবু (৫৮), তার স্ত্রী হনুফা বেগম (৪৫) এবং মেয়ে ইতি (১৮)।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মুরাদনগর থানার ধরানীপাড়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল আলম তিতু (৩৫) ও খালেদা আক্তার বেবিকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে মোস্তাক আহাম্মেদ ওরফে আবু এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করা হয়।

এরপর কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল তাৎক্ষণিকভাবে তদন্ত ও অভিযানে নামেন।

পুলিশ জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার ২০ ঘণ্টার মধ্যে কুমিল্লা শহরের বাদশাহ মিয়া বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার মূল আসামি ট্রেনযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জমি সংক্রান্ত বিরোধের জেরে মঞ্জুরুল আলম তিতু ও খালেদা আক্তার বেবিকে হত্যার ঘটনায় নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

তাদের দেখানো তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬