ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী

বাগেরহাটে মতবিনিময় সভা চলাকালে একাধিকবার মুঠোফোন বেজে ওঠা ও কথা বলায় জেলা সিভিল সার্জন আ স মো. মাহবুবুল আলমের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একপর্যায়ে তাকে সভাকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত দুই দপ্তরের কর্মকর্তা ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, আইনমন্ত্রীর কাছাকাছি বসেছিলেন সিভিল সার্জন মাহবুবুল আলম। মন্ত্রীর ডান পাশে ছিলেন জেলা প্রশাসক, খুলনা রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার।

সভা চলাকালে সিভিল সার্জনের মুঠোফোন কয়েকবার বেজে ওঠে। একপর্যায়ে তিনি ফোন নিয়ে সভাকক্ষের বাইরেও চলে যান।

সর্বশেষ আইনমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় আবারও সিভিল সার্জনের মুঠোফোন বেজে ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে তাকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, “এই, আপনি, সিভিল সার্জন সাহেব, ইউ গেট আউট ফ্রম দিস রুম। আপনি চারবার টেলিফোন… এখান থেকে নেমেছেন, উঠছেন, এই করেছেন। ইউ আর নট টু বিজি লাইক আদার পিপল। জাস্ট গেট আউট ফ্রম দিজ রুম।”

এ সময় পেছন থেকে একজনকে ‘বের হন’ বলতে শোনা যায়। এরপর নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান সিভিল সার্জন মাহবুবুল আলম।

তখন আইনমন্ত্রী বলেন, দিস ইজ ইনডিসেন্ট, দিজ ইস আ মিস কন্ডাক্ট। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? বসেন, এখানে। ফোনটা বন্ধ করে বসেন।

পরে আইনমন্ত্রী বলেন, আপনি, চারবার এখান থেকে বসছেন-উঠছেন, বক্তাদের অ্যাটেনশন আপনি ডাইভার্ট করেছেন। আমরা এখানে সিরিয়াস বিজনেসে বসছি।

অনুষ্ঠানে আইনমন্ত্রীর ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী

আপডেট সময় ১০:৩২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬