ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির তিনজন আগ্রহী প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়েদুল্লাহ মাসুদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে নিশ্চিত করেছেন দলটির সহ-দপ্তর সম্পাদক তারিকুল আলম তেনজিং।

মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ রাজনীতিক ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সল আমিন তৃণমূল নেতাকর্মীদের আস্থাভাজন। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা করছি।

এর আগে গত রবিবার বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগ্রহী প্রার্থীরা যেন ১৫ সেপ্টেম্বর দলীয় ফরম সংগ্রহ করেন। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম উত্তোলনের সময় ছিল। ফরম পূরণ করে পর বুধবার (১৬ সেপ্টেম্বর) একই স্থান ও সময়ে জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন জয়ী হন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কিন্তু তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসন শূন্য ঘোষণা করা হয়। এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬