ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা Logo ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার জানে না : প্রতিমন্ত্রী Logo দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের মহাকাব্যিক প্রত্যাবর্তন Logo দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo সঙ্গীর খোঁজে ৪ হাজার কিলোমিটার : আফ্রিকান বন্য কুকুর দলের অবিশ্বাস্য যাত্রা Logo টেস্ট থেকে অবসরের ইঙ্গিত স্মিথের Logo নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Logo মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র

নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড়ে ফিরে যাচ্ছিল। পথে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে স্পিডবোটে থাকা তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, ‘তিনজন আহত অবস্থায় আমাদের হাসপাতালে এলে এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা

নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬