ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ Logo সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে Logo স্বাস্থ্যমন্ত্রীকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর Logo রামিসা হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায় মঙ্গলবার Logo গোপালগঞ্জে সাঁজোয়া যান ও বডি–ওর্ন ক্যামেরাসহ বিজিবির টহল Logo মেয়েকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল শিক্ষকের Logo যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা Logo ৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল Logo হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ : ২ দিনে ৩ জনের মৃত্যু, চলতি মাসে আক্রান্ত ৬৬৮

গত দুই দিনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের মাত্র ১৩ দিনেই জেলাটিতে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ৬ জন।

এ ছাড়া আক্রান্ত হয়েছে ৬৬৮ জন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৮ জন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে মমেক হাসপাতালে মোট ১৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

যার মধ্যে ৮৩ জন পুরুষ, ৪২ জন মহিলা এবং ৬ জন শিশু। চলতি বছরে এখন পর্যন্ত এই হাসপাতালে মোট ২ হাজার ১৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে সিংহভাগ বাড়ি ফিরলেও প্রাণ হারিয়েছেন মোট ১৮ জন। শুধু সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬৬৮ জন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান জানান, ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন।

তিনি সতর্ক করে বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা খুব দ্রুত খারাপ হতে পারে। বিশেষ করে নানা রকম শারীরিক জটিলতা দেখা দিলে পরিস্থিতি গুরুতর রূপ নেয়। তাই জ্বর হলে কোনোভাবেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ : ২ দিনে ৩ জনের মৃত্যু, চলতি মাসে আক্রান্ত ৬৬৮

আপডেট সময় ০৭:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬