ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নতুন ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় হাসপাতালে রোগী ও সদরদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বলেন, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট আসে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে খুব ধোঁয়া বের হচ্ছে।

তিনি আরও বলেন, সদর ফায়ার স্টেশন থেকে আমরাও হাসপাতালে যাচ্ছি। সম্পূর্ণ ধোঁয়া নিয়ন্ত্রণের পর অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৭:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬