ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে : অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের মতো বিমা খাতেও লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিমা খাতে মানুষের বিপুল পরিমাণ সম্পদ নষ্ট হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, গ্রাহকের পাওনা বিমা দাবি পরিশোধে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে দাবি পরিশোধে ব্যর্থ হলে কম্পানির সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের পাওনা পরিশোধ করা হবে।

অর্থমন্ত্রী বলেন, দেশের ৫৭ শতাংশ বিমা দাবি এখনো অপরিশোধিত রয়েছে।

গ্রাহকদের দাবি পরিশোধ না করে কিছু কম্পানি নিজেদের সম্পদ বাড়িয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দাবি পরিশোধ করতে তাদের সময় বেঁধে দেওয়া হচ্ছে। এর মধ্যে পরিশোধ করতে না পারলে কম্পানির সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা দেওয়া হবে।’

তিনি বলেন, গ্রাহকদের পাওনা পরিশোধ নিশ্চিত করার মাধ্যমে বিমা খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।

এ জন্য নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকরভাবে কাজ করতে হবে।

বিমা কম্পানিগুলোকে দ্রুত অটোমেশনের আওতায় আসার নির্দেশও দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সব বিমা কম্পানিকে অটোমেশনে যেতে হবে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট কম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় বিমা খাতের অনিয়ম, গ্রাহকের দাবি পরিশোধে দীর্ঘসূত্রতা এবং খাতটিতে সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী বলেন, বিমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং গ্রাহকের আস্থা পুনর্গঠন সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রাহকের পাওনা দ্রুত পরিশোধ নিশ্চিত করতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা

ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে : অর্থমন্ত্রী

আপডেট সময় ০৭:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬