ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬, ব্যবহৃত গাড়ি জব্দ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাটার ও কয়েকটি গামছা উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বহনকারী একটি সিলভার রঙের গাড়িও জব্দ করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী বাজার চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সোনাইছড়ি এলাকার রফিকুল ইসলাম (৫৭), কুমিল্লার কোতোয়ালি থানার রাজগঞ্জ এলাকার মইনুল ইসলাম (২৮), সীতাকুণ্ডের জাহানাবাদ এলাকার মিজানুর রহমান (২৫), কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরকলমী এলাকার নুর নবী (৩৯) ও নুর মোহাম্মদ (৩২) এবং সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার গাড়িচালক আজিজুল মোস্তফা (৩৫)।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে চরকলমী বাজার চৌরাস্তা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা। এ সময় এসআই সুমন চন্দ্র দাসের সন্দেহ হলে একটি সিলভার রঙের প্রোবক্স গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়িটিতে চালকসহ ছয়জন ছিলেন। তল্লাশির সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাটার ও কয়েকটি গামছা উদ্ধার করা হয়।

পরে তাদের আটক করে পুলিশ।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ ও আজিজুল মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। জব্দ করা গাড়িটি থানায় রাখা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৫:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬