ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট শুরু: ইসি Logo হামের উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩৪ Logo পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা Logo বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৮ বার পেছাল মামলার প্রতিবেদন Logo পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের Logo দুদকের তলবে হাজির না হয়ে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন Logo কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল Logo ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন Logo ডোপ টেস্ট ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৮ বার পেছাল মামলার প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯৮ বারের মতো পেছাল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে পারেনি।

এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন করে আগামী ১৯ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনো একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন। এটি দায়ের করা হয় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে।

একদিন পর, ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেন। তখন থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট শুরু: ইসি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৮ বার পেছাল মামলার প্রতিবেদন

আপডেট সময় ০৪:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬