ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেশাগ্রস্ত হয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট, অভিযুক্তকে কারদণ্ড Logo স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, কাটছে সংকট Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo নিজের চাঁদকে ‘খেয়ে ফেলেছিল’ শুক্র : গবেষণা Logo ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড Logo কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা Logo ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার জানে না : প্রতিমন্ত্রী Logo দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের মহাকাব্যিক প্রত্যাবর্তন Logo দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।

মৃত চার শিশু হলো, এমরান, শাফায়েত, খাদিজা ও ওবায়দুল্লাহ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এ সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৬ জন সন্দেহভাজন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ১ হাজার ৪৪ জনের হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত হাম উপসর্গে মারা যাওয়া ১৬৪ শিশুর মধ্যে ১০ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। বাকি ১৫৪ জনকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে একদিনে নতুন করে ১৪৬ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নেশাগ্রস্ত হয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট, অভিযুক্তকে কারদণ্ড

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪

আপডেট সময় ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬