ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

পিরোজপুরে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালেই লোডশেডিং, নেতাকর্মীদের ক্ষোভ

পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজনের মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা মিলনায়তনে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিট পরই উপজেলা মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বক্তব্য শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড পর বিদ্যুৎ ফিরে আসে। তবে এ সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে উপস্থিত সবার সামনে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।

তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেনও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

পিরোজপুরে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালেই লোডশেডিং, নেতাকর্মীদের ক্ষোভ

আপডেট সময় ০১:২২:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬