ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট Logo নিরীহ আওয়ামী পরিবারের ওপর অমানবিক না হওয়ার অনুরোধ ইশরাক হোসেনের Logo আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ Logo ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের নিরামিষ খাওয়ালো ভারত Logo শ্বেতপদ্মের শুভ্রতায় সেজেছে নাগেশ্বরীর কেশরিয়া বিল Logo ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের Logo দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন Logo ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ Logo রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল Logo ফরিদপুরে চা-দোকানিকে কুপিয়ে হত্যা, আহত ৩

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেয়ার মাইকিং

শেরপুরের ঝিনাইগাতী বাসস্ট্যান্ড এলাকায় কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় যুবক আতিকুর রহমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েও মালিকের সন্ধান না পাওয়ায় এবার বাজার ও আশপাশের এলাকায় মাইকিং করে টাকার প্রকৃত মালিককে খোঁজা হচ্ছে। তার এমন উদ্যোগে এলাকায় প্রশংসার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী বাসস্ট্যান্ড এলাকায় পড়ে থাকা কিছু টাকা পান ঝিনাইগাতী সদর বাজারের বাসিন্দা আতিকুর রহমান খান। টাকা নিজের কাছে রেখে না দিয়ে শুরু থেকেই প্রকৃত মালিকের সন্ধানে চেষ্টা চালান তিনি।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে টাকার মালিককে খোঁজা হয়। দিনভর বিভিন্নভাবে প্রচার চালিয়েও কোনো দাবিদার বা প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় পরে মাইকিং করে মালিককে খোঁজার উদ্যোগ নেন আতিকুর।

মাইকিংয়ে জানানো হচ্ছে, কেউ টাকা হারিয়ে থাকলে টাকার পরিমাণ, কোথায় হারিয়েছেন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ যোগাযোগ করতে পারবেন। যাচাই-বাছাইয়ের পর টাকার প্রকৃত মালিকের হাতে তা তুলে দেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি মাইকিং করে মালিক খোঁজার ঘটনা বিরল। আতিকুর রহমান খানের এমন উদ্যোগ সমাজে সততা ও নৈতিকতার ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

স্থানীয়রা তার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অন্যের সম্পদ নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এমন মানসিকতা সমাজে ছড়িয়ে পড়া প্রয়োজন। এ ধরনের মানবিক ও নৈতিক উদ্যোগ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থা আরও বাড়াতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেয়ার মাইকিং

আপডেট সময় ১১:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬