ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প Logo চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস Logo জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ Logo আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা Logo সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার Logo ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু Logo চীনের লাগাম টানতে শুধু স্বচ্ছতা যথেষ্ট নয় Logo লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত Logo সার্ক পুনরুজ্জীবিতকরণ ও পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ এলজিআরডি মন্ত্রীর

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও একাধিক মামলার আসামি হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে হাটহাজারী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হাসান মুরাদ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজির বাড়ির দিদারুল আলমের ছেলে।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে হাসান মুরাদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলাসহ তার বিরুদ্ধে হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ‘শুক্রবার রাতে নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬