ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই Logo আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo সাংবাদিকরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী Logo হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু Logo ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩ Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম

দেশের গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার সময় থেকেই দেশে গ্যাস-বিদ্যুৎ সংকট রয়েছে। তখন থেকেই দেশে অনেক দুর্নীতি হয়েছে। এখনও এসব সমস্যা বিরাজমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে সরকার যথাযথ উদ্যোগ নিলে সংকট মোকাবিলা করা সহজ হতো।

তিনি বলেন, গত নির্বাচনে সাতারকুলে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করা হয়েছে। ভবিষ্যতেও জনগণ তাদের নির্বাচিত করবে না।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকারি দলের মতো বিরোধী দল বরাদ্দ পায় না। এ কারণে ইচ্ছে করলেও এলাকার উন্নয়নে পরিকল্পনা সাজানো যায় না। তিনি মনে করেন, উন্নয়ন বরাদ্দ সরকার ও বিরোধী দলের সমান হওয়া উচিত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬