ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব Logo ৪৭ বছর বয়সে ইমরান তাহিরের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড! Logo বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে চায় নেপাল Logo শুক্রবার নয়, শনিবার বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু Logo এক ইলিশ ১৭ হাজার টাকায় বিক্রি Logo সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ Logo বস্তুনিষ্ঠ থাকলে সাংবাদিকতার দায়িত্ব পালন সহজ হবে: ড. মঈন খান Logo উৎসবমুখর পরিবেশে ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী Logo চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবি, শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

দেশের সব বিভাগীয় শহরে শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জীবনকালীন ভোগাধিকার রেখে সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবিতে এ বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এসময় তিনি সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইনকে শরিয়তবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই পবিত্র কোরআনের অবিসংবাদিত বিধানের পরিপন্থি আইন পাস করা হয়েছে, যা জনগণের ধর্মীয় বিশ্বাসের ওপর স্পষ্ট আঘাত।

হেবার অপব্যবহার রোধ বা বাবা-মা’কে উচ্ছেদ ঠেকাতে আইন করার প্রয়োজন হলেও শরিয়ত লঙ্ঘন করে তা করা যাবে না বলেও দাবি করেন ইসলামী আন্দোলনের শীর্ষ এই নেতা।

সংবাদ সম্মেলনের শেষে অবিলম্বে ওলামায়ে কেরাম ও আইনবিদদের সঙ্গে পরামর্শ করে আইনটিতে প্রয়োজনীয় সংশোধনী আনার জোর দাবি জানান মুফতি ফয়জুল করীম।

এর আগে, গত রোববার সম্পত্তি দান করার পর দাতা নিজে জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন—এমন বিধান রেখে সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। প্রস্তাবিত আইনটি কোরআন-সুন্নাহবিরোধী—এমন অভিযোগ এনে বিলটি পাসের বিরোধিতা করে বিরোধী দল। তবে তাদের আপত্তি নাকচ শেষে বিলটি সংসদে পাস হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবি, শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

আপডেট সময় ০৭:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬