ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী Logo চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী Logo সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবি, শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ Logo ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প Logo সংসদে আমাকে গালাগাল করা হয়েছে : রুমিন ফারহানা Logo মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড Logo আইন-শৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশের নিরাপত্তার স্বার্থে র‍্যাবের মতো সংগঠন প্রয়োজন : বাবর Logo দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের প্রবাসী নিহত

মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত অবস্থায় নিজের বাড়িতে আগুন লাগানোর অভিযোগে মাছুম শেখ (৩৫) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, মাছুম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের পর তিনি প্রায়ই বাড়ি ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। বুধবার বিকেলে নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় বাসিন্দারা মাছুমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেন মাছুমের মা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাছুমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডাদেশের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী

মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

আপডেট সময় ০৬:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬